ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬ ১০:২০ এএম
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের মধ্য দিয়ে শান্ত ক্যাম্পাসগুলো আবারও অশান্ত হওয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। ফিরেছে রাম দা, হেলমেট, চাইনিজ কুড়াল ও হাতুড়ি। যা দেশের জন্য নতুন অশনিসংকেত।
অতীতে এসব জিনিসের শিকার হতেন এই দুই সংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা একে অপরের প্রধান প্রতিপক্ষ। তবে মঙ্গলবারও দেখা গেল আগের সরকারের ব্যবহৃত যন্ত্রপাতিগুলো। সম্ভবত কুপিয়ে একজন ছাত্রের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ নৃসংসতার জন্য তথ্য-প্রমাণ ছাড়া কাউকে এককভাবে দায়ী করবো না। সেটা তদন্ত সাপেক্ষ।
আমি মনে করি একটি নতুন সরকারের দুই মাসের মাথায় সাবেক মিত্র দুইটি ছাত্র সংগঠনের এমন পাল্টাপাল্টি মহড়া রাষ্ট্রের জন্য ভালো খবর নয়। কারণ দুটোই জুলাইয়ের পক্ষের শক্তি।
ক্যাম্পাস অস্থিতিশীল হলে সরকার খুব স্বস্থিতে থাকবে, সেটা ভাবার কোনও কারণ নেই। এতে করে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তাই নিজেদের মধ্যে দ্বিমত থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা টেনে আনা সমীচীন নয়। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে ছাত্রদলকেই সবচেয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া জরুরি।
মহসীন কবির
লেখক ও সাংবাদিক
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী